শাহজাদপুর পৌরসভা

কল করলেই রোগীর বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন

আপডেট : ২৫ জুলাই ২০২১, ১২:৪১ এএম

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার হটলাইনে কল করলেই পৌর এলাকার করোনা ও জটিল রোগীদের বাড়িতে বিনামূল্যে পৌঁছে যাবে অক্সিজেনভর্তি সিলিন্ডার। গত শুক্রবার সকালে এ জরুরি সেবা কার্যক্রমের উদ্বোধন করেন শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সমাজসেবক দীবা কাদেরের সহযোগিতায় আইডব্লিউসি অব গুলশান ক্লাবের সৌজন্যে শাহজাদপুর পৌরসভা পাঁচটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এই জরুরি সেবা কার্যক্রম চালু করেছে। করোনা ও জটিল রোগে আক্রান্ত রোগীরা পৌরসভার হটলাইনে কল করলেই শাহজাদপুর উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত টিম তাদের বাড়িতে বিনামূল্যে দ্রুত পৌঁছে দেবে অক্সিজেনভর্তি সিলিন্ডার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত