‘লকডাউনে’ বিয়ে, বরপক্ষকে জরিমানা

আপডেট : ২৮ জুলাই ২০২১, ১২:১৮ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে ‘কঠোর লকডাউনে’ লোকসমাগম করে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় বরপক্ষকে জরিমানা করেছে ভ্রাম্যামাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের ছিট মাহমুদপুর গ্রামে বউভাতের অনুষ্ঠানে গিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহগকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

তিনি জানান, সামাজিক দূরত্ব বজায় না রেখে সরকারি আদেশ অমান্য করে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। বরপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত