দখলদার উচ্ছেদের দাবিতে কিশোরগঞ্জে প্রতীকী অনশন

আপডেট : ২৮ জুলাই ২০২১, ১২:৪৬ এএম

কিশোরগঞ্জের নরসুন্দা নদীর পাড়ের অবৈধ দখলদারদের উচ্ছেদসহ বিভিন্ন দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে কিশোরগঞ্জ নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ। গতকাল মঙ্গলবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পলিত হয়।

কর্মসূচি থেকে বক্তারা সিএস রেকর্ড অনুযায়ী নরসুন্দা নদীর সীমানা চিহ্নিত করার দাবি জানান। নদী খননের সময় অবৈধভাবে উচ্ছেদ হওয়া লোকজনকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং খননের পর নদীর তীরে অবস্থিত প্রকল্প পরিচালকের কার্যালয়সহ বিভিন্ন অংশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদেরও দাবি জানান। এছাড়া নদী খননকাজে সংঘটিত দুর্নীতির শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানানো হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এ সময় বক্তব্য দেন, কিশোরগঞ্জ নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক শেখ সেলিম কবির, অনল চক্রবর্তী কানু, জুনায়েদুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত