বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়ার ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে নরসিংদীর শিবপুরের ধানুয়ায় আবদুল মান্নান ভূঁইয়ার সমাধিস্থলে তার পরিবার, বিভিন্ন সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ জনতা পুষ্পস্তবক অর্পণ করেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে এবার সীমিত পরিসরে আবদুল মান্নান ভূঁইয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা আব্দুল মান্নান ভূঁইয়ার জীবন ও কর্মের ওপর আলোকপাত করে তার আদর্শকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
