নারায়ণগঞ্জের রূপগঞ্জে কয়েকটি স্থানে তিতাস গ্যাসের পাইপ ফেটে বেশকিছু স্থানে লিকেজের বিকট শব্দে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর টিআইসি মোড় এলাকায় কয়েকটি স্থানে পাইপ লিকেজ হয়ে গ্যাস বেরিয়ে যেতে দেখা যায়। এতে যেকোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ ব্যাপারে তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক শাখার ব্যবস্থাপক মেজবাউর রহমান বলেন, গ্যাস লিকেজের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে তিতাসের লোক পাঠানো হয়েছে। বিতরণ লাইনের পাইক নষ্ট হয়ে যাওয়ার কারণে এমন ঘটনা ঘটেছে। এ বিতরণ লাইন তুলে নিয়ে শুধু বৈধ গ্রাহকদের নতুন করে সংযোগ দেওয়া হবে।
