চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে রেকর্ড ১ হাজার ৩১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আগের দিন চট্টগ্রামে ২ হাজার ৭৯২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৯১৫ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল প্রায় ৩৩ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় ১৭ ব্যক্তির মৃত্যু হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫১৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৩৭ শতাংশের বেশি।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৮৫৮ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪৫৭ জন।
গত একদিকে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে আটজন শহরের, অপর নয়জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সরকারি হিসাবে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৭৯ হাজার ৭৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন মোট ৯৪৯ জন।
আরও পড়ুন... ‘ব্ল্যাক ফাঙ্গাস’ নিয়ে চমেকে ভর্তি হলেন এক নারী
