ঝালকাঠিতে জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১

আপডেট : ০১ আগস্ট ২০২১, ০৩:২৪ পিএম

ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মনির হাওলাদার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রবিবার সকালে সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ভাই জামাল হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সাথে কৃষি জমি নিয়ে তাদের বিরোধ চলছিল। সকালে ওই জমিতে নিজেদের রোপনকৃত বীজতলা থেকে ধানের চারা উত্তোলন করতে গেলে প্রতিপক্ষের ফোরকান হাওলাদার, সাহাজউদ্দিন ও সিদ্দিক হাওলাদার এবং তাদের লোকজন মিলে মনির হাওলাদারের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলার একপর্যায়ে মনির অচেতন হয়ে পড়ে। খবর পেয়ে স্বজনরা মনির হাওলাদারকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলার প্রস্ততি নিচ্ছেন বলেও জানান নিহতের ভাই।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত