স্ট্যান্ডার্ড ব্যাংকের এজিএম

আপডেট : ০২ আগস্ট ২০২১, ১২:৪৯ এএম

স্ট্যান্ডার্ড ব্যাংকের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংক পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ এতে সভাপতিত্ব করেন। সভায় অংশ নেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান অশোক কুমার সাহা, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ফিরোজুর রহমান, মো. মনজুর আলম, এস এ এম হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ, মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, মো. জাহেদুল হক, মোহাম্মদ ইউসুফ চৌধুরী, ফেরদৌস আলী খান, কাজী খুররম আহমেদ, মো. আবুল হোসেন, নজমুল হক চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যাংকের বহির্নিরীক্ষক শফিক বসাক অ্যান্ড কোম্পানির পার্টনার মো. শফিকুল ইসলাম প্রমুখ। কোম্পানি সেক্রেটারি মো. আলী রেজা সভা পরিচালনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত