অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭ সদস্যের বাংলাদেশ স্কোয়াড

আপডেট : ০২ আগস্ট ২০২১, ০১:৩১ এএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ে সফর শেষ করে গত বৃহস্পতিবার ফেরা ১৭ ক্রিকেটারের সবাই রয়েছেন অস্ট্রেলিয়া সিরিজের দলে।

রবিবার রাতে দল ঘোষণা করে বিসিবি। তবে জিম্বাবুয়ে থেকে ফিরে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করা সবাই যে এই সিরিজে থাকছেন সেটা একরকম নিশ্চিতই ছিল।

বেশ কিছু শীর্ষ ক্রিকেটারকে এই সিরিজে পাচ্ছে না বাংলাদেশ। ইনজুরির কারণে তামিম ইকবাল নেই। পারিবারিক কারণে ছুটিতে লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব।

নেই মুশফিকুর রহিমও। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই দেশে ফিরেছিলেন তিনি। অস্ট্রেলিয়া সিরিজে খেলতে চেয়েছিলেন। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ে কোয়ারেন্টাইনে প্রবেশ করতে পারেননি তিনি।

মঙ্গলবার মিরপুরে দুই দলের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। একই ভেন্যুতে পরের ম্যাচগুলো হবে ৪, ৬, ৭ এবং ৯ আগস্ট। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দল

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন ও তাইজুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত