মির্জাপুরে মাছ ধরতে গিয়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০২ আগস্ট ২০২১, ০১:৫৪ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে লুৎফর রহমান (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে উপজেলার মীর দেওহাটা লৌহজং নদীতে মাছ ধরতে গিয়ে তার মৃত্যু হয়।

লুৎফর রহমান উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামের মৃত মুকছেদ আলীর ছেলে।

লুৎফরের প্রতিবেশী গোড়াই ইউপি সদস্য মোহাম্মদ আলী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, লুৎফর রহমান বেলা ১২টার দিকে মাছ ধরার জাল নিয়ে (ঝাকি জাল) নৌকাযোগে বাড়ির পাশেই লৌহজং নদীতে মাছ ধরতে যায়। নদীতে জাল ফেলে হাতের সাথে রশি দিয়ে জাল বেধে রাখে। নদীর প্রবল স্রোতে তিনি নৌকা থেকে পানিতে পড়ে ডুবে যায়। এ সময় নদীর পাড়েই দোকানে থাকা লোকজন দেখে উদ্ধার করতে পানিতে নামে। আধা ঘণ্টা পর তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মির্জাপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আরিফ হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত