বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার অন্যতম ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিম কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে করোনায় আক্রান্ত হয়েছেন।
গতকাল সোমবার তাকে ওই কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বর্তমানে ওই হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিসাধীন আছেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ফাঁসির কনডেম সেলে ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিম একাই থাকতেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জ্যেষ্ঠ জেল সুপার আব্দুল জলিল বলেন, আব্দুর রহিম করোনা পজিটিভ। তিনি বর্তমানে ঢাকায় চিকিসাধীন রয়েছেন।
এদিকে কারা অভ্যন্তরে করোনা বিস্তার রোধে আরও সতর্কতা ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কারা অধিদপ্তর থেকে কারাগার সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছে কাশিমপুর কারা কর্তৃপক্ষ।
