বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) তাদের শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্পারসো ০৩টি পদে মোট ০৭ জনকে নিয়োগ দেবে।
পদের নাম: প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার- ০৫টি।
শিক্ষাগত যোগ্যতা: মহাকাশ বিজ্ঞান বা রিমোট সেন্সিং বা সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রী।
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা।
পদের নাম: জুনিয়র ইঞ্জিনিয়ার- ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
পদের নাম : একাইন্টস এ্যাসিসট্যান্ট কাম টাইপিস্ট- ০১টি।
শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্যে স্নাতক বা সমমানের ডিগ্রী এবং মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি।
বেতন স্কেল : ১০,২০০-২৪,৬৮০ টাকা।
আবেদন শুরুর সময়: ০৮ আগস্ট ২০২১ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ৩০ আগস্ট ২০২১ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://sparrso.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
