সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সলঙ্গা থানার চড়িয়াশিকা এলাকার ঢাকা-রাজশাহী মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলো রোকন মিয়া (২৩) ও আবদুল মান্নান (৫০)। তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা ও নগদ ১ লাখ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বহনকারী ট্রাকটিও এ সময় জব্দ করা হয়।
গতকাল সকালে সিরাজগঞ্জ র্যাব-১২’র মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মি. জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সাংবাদের ভিত্তিতে ঢাকা-রাজশাহী মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৪ কেজি গাঁজা ও নগদ টাকাসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে সলঙ্গা থানায় মামলা দায়েরের পর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
