অধিনায়ক জো রুটের অসাধারণ সেঞ্চুরিতে ট্রেন্ট ব্রিজ টেস্টে ভারতকে হারানোর আশা জিইয়ে রাখল ইংল্যান্ড।
শনিবার টেস্টের চতুর্থ দিনটায় ব্যাটে-বলে দারুণ লড়াই উপভোগ করল দর্শক। জাসপ্রিত বুমরাহর ৫ উইকেট নিলেন। তবে রুটের সেঞ্চুরিতে ইংলিশরা দ্বিতীয় ইনিংসে ৩০৩ রান তুলতে সক্ষম হলো। তাতে ভারতের সামনে লক্ষ্য দাঁড়াল ২০৯ রানের।
রুট ১৭২ বলে ১৪ চারে ১০৯ রানের ইনিংস খেলেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন স্যাম কারেন। ৩০ রান এসেছে জনি বেয়ারস্টোর ব্যাট থেকে।
বুমরাহ ৬৪ রান খরচায় নেন ৫ উইকেট। প্রথম ইনিংসেও ৪ উইকেট নিয়েছিলেন তিনি। দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর।
পরে দিনের খেলা শেষ হওয়ার আগে ১ উইকেটে ৫২ রান তুলেছে ভারত। ২৬ রান করে ফিরেছেন লোকেল রাহুল। রোহিত শর্মা ১২ ও চেতেশ্বর পুজারা ১২ রানে অপরাজিত আছেন।
শেষ দিনে তাদের আরো ১৫৭ রান প্রয়োজন। ইংল্যান্ডের প্রয়োজন ৯ উইকেট।
উল্লেখ্য, প্রথম ইনিংসে ইংল্যান্ডের ১৮৩ রানের বিপরীতে ভারত প্রথম তাদের প্রথম ইনিংসে তুলেছিল ২৭৮ রান।
