নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত ওষুধের সিজার মূল্য চার লাখ ৮৫ হাজার ৫১৬ টাকা।
জব্দকৃত ওষুধের মধ্যে রয়েছে- ১২৪০ পিস থ্যালি ডোমাইড ক্যাপসুল (১০০ এমজি), তিন হাজার পিস থ্যালি ডোমাইড ক্যাপসুল (৫০ এমজি), ছয় হাজার পিস ট্যাপান্টেডল ট্যাব (১০০ এমজি), ১০৯২ পিস স্টেরাইল ডোপামাইন কনসেন্ট্রেট আইপি (১২০ এমজি), তিনশ’ পিস থ্রোম্বোফবজেল (২০ গ্রাম) এবং ৮৪ পিস ছাড়ডি প্রাইম (০.৫ এমজি)।
সোমবার রাত ৯ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া।
তিনি জানান, উপজেলায় সদর ইউনিয়নের বারমারী বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) দায়িত্বরত নায়েক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে একটি টহল দল বিকেল পৌনে ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছয় রকমের বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করে।
জব্দকৃত ওষুধের সিজার মূল্য চার লাখ ৮৫ হাজার ৫১৬ টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
জব্দকৃত এসব ভারতীয় ওষুধ নেত্রকোনা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হবে বলে জানান ৩১ ব্যাটালিয়নের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
