শ্রমিক কল্যাণ তহবিলে ৭ কোটি ১৮ লাখ টাকা দিল ইউনিলিভার

আপডেট : ১১ আগস্ট ২০২১, ১২:২৮ এএম

শ্রমিকের কল্যাণে অবদান রাখার অংশ হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ‘শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন’ তহবিলে লভ্যাংশ হিসেবে প্রায় ৭ কোটি ১৮ লাখ টাকা দিয়েছে ইউনিলিভার বাংলাদেশ (ইউবিএল) ও ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল)। সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের কাছে চেক দুটি হস্তান্তর করেন ইউনিলিভার বাংলাদেশের লিগ্যাল ডিরেক্টর অ্যান্ড কোম্পানি  সেক্রেটারি এস এম রাশেদুল কাইয়ুম, কোম্পানির করপোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপস অ্যান্ড কমিউনিকেশনস প্রধান শামীমা আক্তার ও ইউনিলিভার কনজ্যুমারের রেগুলেটরি অ্যাফেয়ার্স হেড অ্যান্ড কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ নাহারুল মোল্লা। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত