চেয়ারম্যানের বিরুদ্ধে ফেইসবুকে ‘মিথ্যাচারের’ প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১২ আগস্ট ২০২১, ১১:৫৮ পিএম

নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রব খানের বিরুদ্ধে ফেইসবুকে ‘মিথ্যাচারের’ প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ঘড়িসার বাজারের পশ্চিম পাশে নড়িয়া-ঘড়িসার সড়কে ইউনিয়নবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জাহাঙ্গীর খানসহ ঘড়িসার ইউনিয়নের অনেকেই বলেন, ফেইসবুকে কিছু কুচক্রী মহল ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে চেয়ারম্যান আবদুর রব খানের বিরুদ্ধে মিথ্যাচার করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত