সোনারগাঁয়ে হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবি

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১২:০৩ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে শত শত নারী-পুরুষ এ মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার ৮ দিন অতিবাহিত হলেও হাবিবুর রহমান হাবি ও তার সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

উল্লেখ্য, গত ৪ আগস্ট জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ হাবিবুর রহমান হাবি ও তার সন্ত্রাসী বাহিনী আলগীরচর গ্রামের জাহাঙ্গীরের স্ত্রী শহিদার বুকে টেঁটাবিদ্ধ করে গুরুতর আহত করে। দুদিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘হত্যাকা-ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত