‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ উন্মুক্ত

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১১:৫৪ এএম

সুন্দরপুরের বিখ্যাত রেস্তোরাঁটির নাম ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’। নামের মতোই রহস্যময় এর মালকিন মুশকান জুবেরি ও খাবারের মেন্যু।

টিজার ও ট্রেলারের সূত্র ধরে এত দিন ব্যাপক রহস্য জমাট বেধে থাকলেও এবার রেস্টুরেন্টটির পেছনের গল্প খোলাসা হলো।

মোহাম্মদ  নাজিম উদ্দিনের লেখা উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে এখনও খেতে আসেননি’ থেকে একই নামে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন কলকাতার সৃজিত মুখার্জি। শুক্রবার প্রথম প্রহরে সিরিজটি উন্মুক্ত হয়েছে কলকাতার স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই-এ।

সিরিজের প্রধান চরিত্র মুশকান জুবেরির জুতোয় পা গলিয়েছেন আজমেরী হক বাঁধন। এ ছাড়া আছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্য, অঞ্জন দত্ত প্রমুখ।

ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণার পর থেকেই আলোচনায় রয়েছে ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’। শুক্রবার মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় এসেছে অসংখ্য প্রতিক্রিয়া। সিরিজের নানা বিষয়ে নেতিবাচক আলাপ দেখা গেলেও নাম ভূমিকার বাঁধন সবার প্রশংসা পাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত