মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে গতকাল শনিবার বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি ম্যুরাল উদ্বোধন করেন। এ সময় শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ম্যুরালে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মোনাজাত করা হয়।
ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. প্রকৌশলী সুশীল কুমার পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আবদুল মোমেন পিপিএম, সদর উপজেলা নির্বাহী অফিসার হামিদুর রহমান, মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আবদুস সালাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি মহসিন মাখন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
