মিরপুর চিড়িয়াখানায় ঘটা করে নামকরণ হলো দুই ব্যাঘ্র শাবকের

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ০৯:৩৩ পিএম

রাজধানীর মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় দুই ব্যাঘ্র শাবকের নামকরণ বেশ ঘটা করেই অনুষ্ঠিত হয়েছে।  

রয়েল বেঙ্গল টাইগার দম্পতি টগর আর বেলির ঘরে জন্ম নেওয়া শাবক দুটির মধ্যে ছেলে শাবকের নাম রাখা হয়েছে দুর্জয় আর মেয়ে শাবকটির নাম রাখা হয়েছে অবন্তিকা। দুর্জয় ও অবন্তিকা চিড়িয়াখানায় তাদের মায়ের সঙ্গে থাকছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটা করে দুই শাবকের নাম রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। মন্ত্রীর নেতৃত্বে মন্ত্রণালয়, অধিদপ্তর এবং চিড়িয়াখানার উচ্চপর্যায়ের কর্মকর্তারা লাল ফিতা কেটে ফুলের পাপড়ি ছড়িয়ে খাঁচার পর্দা সরিয়ে দুই শাবককে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করেন।

করোনাকালে গত ২৬ মে দুই শাবকের জন্ম হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত