ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে মধুমতি ব্যাংক-ব্যাকডোর চুক্তি

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১২:২৫ এএম

নেটওয়ার্ক এবং ডিজিটাল লেনদেন সুরক্ষায় ডিজিটাল সিকিউরিটি প্রতিষ্ঠান ব্যাকডোরের সঙ্গে গতকাল চুক্তি করেছে মধুমতি ব্যাংক।

গুলশানে মধুমতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শফিউল আজম এবং ব্যাকডোরের ব্যবস্থাপনা পরিচালক তানভীর হাসান জোহা চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় ব্যাকডোর সিকিউরিটি অপারেশন সেন্টারের মাধ্যমে সার্বক্ষণিকভাবে মধুমতি ব্যাংকের নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করবে।

এই চুক্তির ফলে মধুমতি ব্যাংক দেশের সব ব্যাংকে সিকিউরিটি অপারেশন সেন্টার স্থাপন সম্পর্কিত বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বাস্তবায়ন করল এবং নিরাপদ ব্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে গেল।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের বোর্ড অব ডিরেক্টর এ মান্নান খান, ডিএমডি শাহনেওয়াজ চৌধুরী, স্পন্সর ডিরেক্টর রাফিউর রহমান খান, ব্যাকডোরের সিইও এম আবুল কালাম আজাদ ও বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর নূরফাত মাহবুবা রিহা। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত