নবম-দশম শ্রেণি : পৌরনীতি ও নাগরিকতা

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১০:৩৭ পিএম

পঞ্চম অধ্যায় : সংবিধান

বহুনির্বাচনী

১. মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের বিধান করা হয় কোন সংশোধনীতে?

ক. প্রথম সংশোধনীতে

খ. দ্বিতীয় সংশোধনীতে

গ. তৃতীয় সংশোধনীতে

ঘ. চতুর্থ সংশোধনীতে

২. বাংলাদেশের সংবিধান কখন থেকে কার্যকর হয়?

ক. ৪ নভেম্বর ১৯৭২

খ. ১৪ ডিসেম্বর ১৯৭২

গ. ১৬ ডিসেম্বর ১৯৭২

ঘ. ২০ ডিসেম্বর ১৯৭২

৩. “সংবিধান হলো এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে” উক্তিটি কার?

ক. অ্যারিস্টটলের

খ. জন লকের

গ. সক্রেটিসের

ঘ. জ্যাক রুশোর

৪. পৃথিবীর একমাত্র দেশ যার সংবিধান অলিখিত। এখানে কোন দেশটির কথা বলা হয়েছে?

ক. বাংলাদেশ     

খ. ব্রিটেন

গ. বুলগেরিয়া

ঘ. ভিয়েতনাম

৫. সংবিধান অনুসারে বাংলাদেশের একজন নাগরিক কত বছর বয়সে ভোটাধিকার লাভ করে?

ক. ২৪ বছর                    খ. ২২ বছর

গ. ২০ বছর                    ঘ. ১৮ বছর

৬. কোন সংশোধনীতে উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়?

ক. ত্রয়োদশ সংশোধনীতে

খ. দ্বাদশ সংশোধনীতে

গ. একাদশ সংশোধনীতে

ঘ. দশম সংশোধনীতে

৭. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?

ক. জন লক

খ. জ্যাঁ জ্যাক রুশো

গ. অ্যারিস্টটল

ঘ. টিএইচ গ্রিন

৮. বাংলাদেশের চতুর্থ সংশাধনীর প্রধান বৈশিষ্ট্য কী?

ক. রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার প্রবর্তন

খ. রাষ্ট্রীয় মূলনীতির পরিবর্তন

গ. সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন

ঘ. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তিকরণ

৯. কোনটিকে রাষ্ট্রের প্রতিচ্ছবি বলা হয়?

ক. জনগণ                       খ. সংবিধান

গ. জনপ্রশাসন     ঘ. সরকার

১০. রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল কোনটি?

ক. অধ্যাদেশ

খ. আইন

গ. সংবিধান

ঘ. বিচারকের রায়

১১. রাষ্ট্রের আয়না বা দর্পণ বলা হয় কোনটিকে?

ক. সরকারকে

খ. আইন বিভাগকে

গ. মন্ত্রিসভাকে

ঘ. সংবিধানকে

১২. ঐতিহ্যের বাহক কোনটি?

ক. অলিখিত সংবিধান

খ. লিখিত সংবিধান

গ. লিখিত ও সুপরিবর্তনীয় সংবিধান

ঘ. দুষ্পরিবর্তনীয় সংবিধান

১৩. উত্তম সংবিধানের বৈশিষ্ট্য কোনটি?

ক. লিখিত                 খ. সংক্ষিপ্ত

গ. অলিখিত                 ঘ. সুষম প্রকৃতির

১৪. কোন দেশের সংবিধান বিবর্তনের মাধ্যমে গড়ে উঠেছে?

ক. ব্রিটেন           

খ. বাংলাদেশ

গ. ভারত

ঘ. নেপাল

১৫. দুষ্পরিবর্তনীয় সংবিধানে কীসের আশঙ্কা থাকে?

ক. বিপ্লবের                     খ. শান্তির

গ. যুদ্ধের                        ঘ. অশান্তির

১৬. বাংলাদেশের সংবিধান কেমন আইন?

ক. অপ্রচলিত আইন

খ. নমনীয় আইন

গ. সর্বোচ্চ আইন

ঘ. সুপরিবর্তনীয়

১৭. আইনসভার সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় কোন সংবিধান পরিবর্তন করা যায়?

ক. অলিখিত সংবিধান

খ. লিখিত সংবিধান

গ. সুপরিবর্তনীয় সংবিধান

ঘ. দুষ্পরিবর্তনীয় সংবিধান

১৮. ব্রিটেনের সংবিধান কোন ধরনের?

ক. ঐশী গ্রন্থ নির্ভর

খ. প্রথা নির্ভর

গ. লিখিত

ঘ. দুষ্পরিবর্তনীয়

১৯. লিখিত সংবিধান কীরূপ?

ক. সুস্পষ্ট ও অনির্দিষ্ট

খ. সুনির্দিষ্ট ও ভিত্তিহীন

গ. সুস্পষ্ট ও সুনির্দিষ্ট

ঘ. অস্পষ্ট ও সুনির্দিষ্ট

২০. সংবিধানের অভিভাবক কে?

ক. আইন বিভাগ

খ. বিচার বিভাগ

গ. শাসন বিভাগ

ঘ. সামরিক বাহিনী

উত্তর

১. ক, ২. গ, ৩. ক, ৪. খ, ৫. ঘ, ৬. খ, ৭. গ, ৮. ক, ৯. খ, ১০. গ, ১১. ঘ, ১২. ক, ১৩. ঘ, ১৪. ক, ১৫. ক, ১৬. গ, ১৭. ঘ, ১৮. গ, ১৯. গ, ২০. ক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত