আলেশা কার্ডে আমারি ঢাকা হোটেলে ছাড়

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ০৪:৩৫ এএম

আলেশা কার্ড চুক্তি করেছে আমারি ঢাকা হোটেলের সঙ্গে। চুক্তি অনুযায়ী আলেশা কার্ড  হোল্ডাররা আমারি ঢাকার রুম ও ব্যাংকুয়েট হল বুকিংয়ে ৫০ শতাংশ ছাড় পাবেন। এ ছাড়া আমারি ঢাকা হোটেলে ব্রিজ স্পা ট্রিটমেন্টে ১৫ শতাংশ এবং ক্যাসকেড লবি লাউঞ্জ ও আমায়া ফুড গ্যালারিতে ১০ শতাংশ ছাড় মিলবে।

গত মঙ্গলবার আমারি ঢাকা হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলেশা কার্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর জান্নাতুন নাহার, হেড অব কার্ড মো. সোহরাব হোসেন, ন্যাশনাল  সেলস ম্যানেজার মো. রিফাত হোসেন, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মো. তারিক আজিজ। এ ছাড়া ছিলেন আমারি ঢাকা হোটেলের জেনারেল ম্যানেজার ক্রিস্টোফার বেকার, ডিরেক্টর অব ফাইন্যান্স রফিকুল ইসলাম এবং মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন সিনিয়র ম্যানেজার সাবরিনা মৃধা।  বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত