নেত্রকোনা সদর উপজেলায় মদনপুর এলাকার কাংসা গ্রামে বসতঘর থেকে শনিবার দুপুরে এক প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ওই গৃহবধূ একই এলাকার সাজিউড়া গ্রামের প্রবাসী রিপন মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, স্বামী প্রবাসে থাকায় বিয়ের পর থেকে শরীফা তার বাবার বাড়িতেই এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাস করছিলেন।
শনিবার সকালে ঘরের ভেতর মায়ের গলাকাটা লাশ দেখে মেয়ে সাদিয়া আক্তার (১৩) চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনা দেখে পুলিশকে খবর দেয়।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে লাশ প্রেরণ করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানান তিনি।
