হিলিতে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ২১ আগস্ট ২০২১, ০২:৫৮ পিএম

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে বিশাপাড়াস্থ বাংলাহিলি হিলফুল ফুযুল মাদ্রাসার ১০ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মমিনুল ইসলাম ওরফে সুজন (২৭) নামের ওই মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১০টায় ওই মাদ্রাসা শিক্ষককে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মমিনুল ইসলাম হিলির বড় চেংগ্রাম গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গত ১৬ আগস্ট রাতে মাদ্রাসায় বলাৎকারের ঘটনাটি ঘটে। শুক্রবার রাতে শিশুটির বাবা অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, হিলির নওপাড়া গ্রামের ১০ বছর বয়সী এক শিশু হিলির বিশাপাড়াস্থ বাংলাহিলি হিলফুল ফুযুল মাদ্রাসায় আবাসিকে থেকে পড়ালেখা করতেন।

ওসি জানান, গত ১৬ আগস্ট রাতে ১১টার দিকে মাদ্রাসা শিক্ষক মমিনুল ইসলাম নানা প্রকার ভয়ভীতি দেখিয়ে সেই ছাত্রকে বলাৎকার করেন। এর আগেও তিনি কয়েকবার ওই শিশুটিকে বলৎকার করেন। পরে ওই শিশুটি তার বাবাকে বলাৎকারের বিষয়টি জানালে তার বাবা শুক্রবার রাতে এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

সাথে সাথে বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করে এর সত্যতা পাওয়ায় রাতেই অভিযুক্ত শিক্ষক মমিনুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ শনিবার সকালে তাকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত