মেষ : দশাপতি চন্দ্র থেকে কেতু কেন্দ্রে অবস্থান করছে, ফলে মেষ রাশির জাতকের সপ্তাহের প্রম ভাগে স্বল্প সুখ ও অর্থাগম হবে।
বৃষ : ‘কুটিলো দীর্ঘজীবী চ নীতিশাস্ত্রবিশারদঃ’ এ সপ্তাহে আপনার শারীরিক অবস্থার উনড়বতি হবে এবং নীতিশাস্ত্র অধ্যয়নে মনোযোগী হবেন।
মিথুন : এ সপ্তাহে মঙ্গল-রাহুর প্রভাব পড়বে প্রাপ্তবয়স্কদের। মিথুন জাতকের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।
কর্কট : এবার কর্কটের জন্য সপ্তশূন্য চন্দ্রনুযায়ী শারীরিক অসুস্থতা পরিলক্ষিত হবে। রোগবালাই থেকে দূরে থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলুন।
সিংহ : চন্দ্রের অবস্থানগত কারণে বন্ধুদের দ্বারা কড়া সমালোচনার সম্মুখীন হবেন। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবার সঙ্গে আলোচনা করুন।
কন্যা : বৃহস্পতির দ্রেক্কানজাত কন্যারাশি জাতকের ভাগ্যের চাকা আপনাকে ধনশালী করে তুলবে। রাজতুল্য কোনো আত্মীয়ের সাহায্য পাবেন।
তুলা : লক্ষপতি, সপ্তমপতি গ্রহ থেকে পঞ্চমে বৃহস্পতির অবস্থানের ফলে আপনার শিক্ষাক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।
বৃশ্চিক : স্ত্রী-পুরুষ নির্বিশেষে ‘বৃশ্চিকোদয়সংজাতঃ শৌর্যবানতিদুষ্টধীঃ’ বৃশ্চিক জাতক এ সপ্তাহে আপনার কাজের স্বীকৃতি পাবেন এবং মামলা-মোকদ্দমায় জয়ী হবেন।
ধনু : ধনু রাশির জাতকের এ সপ্তাহটা একটু বিচক্ষণতার সঙ্গে চলতে হবে। প্রকৃত বন্ধু চিনতে ভুল করলে বড় রকমের আর্থিক ঝামেলায় জড়াবেন।
মকর : মকর রাশির জাতকের এ সপ্তাহে টাকা লগিড়বর ব্যাপারে লাভ অপেক্ষা ক্ষতির আশঙ্কাই বেশি।
কুম্ভ : কুম্ভরাশি “তুরগ ইব সুদৃষ্টঃ সুন্দরতরঃ স্বচ্ছচিত্তঃ” আপনার রূপ ও সুন্দর-স্বচ্ছ মনের জন্য বিপরীত লিঙ্গের জাতক আপনার প্রতি অনুরক্ত হতে পারে।
মীন : মীন রাশির জাতকের ভুলের ফলে পারিবারিক কলহে জড়িয়ে যেতে পারেন। তাই যেকোনো বিষয়ে পরিবারের সবার সঙ্গে আলোচনা করলে ভালো ফল পাবেন।
