ভাসানচরে পানিতে ডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ০৯:২৭ পিএম

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে খেলতে গিয়ে পানিতে পড়ে তিন রোহিঙ্গা শিশু মারা গেছে। নিহতরা হলো, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৫৪ নম্বর ক্লাস্টারের দলিলুর রহমানের দুই ছেলে মো. আনিসুর রহমান আনাস (৬), মো. জামাল হোসেন (৯) এবং একই ক্লাস্টারের আবদুস সবুরের মেয়ে মোছাস্মৎ হাফসা (৫)।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প ৩ এর চেয়ারম্যান দীঘি এলাকার লেকের মধ্যে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে চার শিশু ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৫৪ নম্বর ক্লাস্টার থেকে খেলতে বের হয়। তারা খেলতে গিয়ে চেয়ারম্যানের দীঘির লেকের পানিতে ডুবে গেলে অপর সঙ্গী জুনায়েদ দৌড়ে এসে নিকটবর্তী ক্লাস্টারের রোহিঙ্গাদের বিষয়টি জানায়। এরপর রোহিঙ্গারা বেলা সাড়ে ১১টার দিকে তিনজনকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের  মৃত ঘোষণা করেন।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত শিশুদের মরদেহ হাসপাতাল থেকে তাদের স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত