ভাসানচরে পানিতে ডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১২:৫৮ এএম

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে খেলতে গিয়ে পানিতে পড়ে তিন রোহিঙ্গা শিশু মারা গেছে। তারা হলো- ক্যাম্পের ৫৪ নম্বর ক্লাস্টারের দলিলুর রহমানের দুই ছেলে আনিসুর রহমান আনাস (৬), জামাল হোসেন (৯) এবং আবদুস সবুরের মেয়ে মোছাস্মৎ হাফসা (৫)।

গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩-এর চেয়ারম্যান দীঘি এলাকার লেকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে ৪ শিশু ক্যাম্পের ৫৪ নম্বর ক্লাস্টার থেকে খেলতে বের হয়। তারা খেলতে গিয়ে চেয়ারম্যান দীঘি এলাকার লেকে ডুবে গেলে তাদের অপর সঙ্গী জুনায়েদ দৌড়ে এসে নিকটবর্তী ক্লাস্টারের লোকজনকে বিষয়টি জানায়। এরপর রোহিঙ্গারা বেলা সাড়ে ১১টার দিকে তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের  মৃত ঘোষণা  করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত