রাজধানীর কয়েকটি থানার ১৮ পুলিশ পরিদর্শক বদলি

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০৭:৪৬ পিএম

রাজধানীর কয়েকটি থানায় কর্মরত ১৮ পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। বুধবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনে জানা যায়, উইমেন সাপোর্ট সেন্টারের তাসলিমা আক্তারকে চকবাজার থানায়, কলাবাগান থানা থেকে ঠাকুর দাস মালোকে শাহজাহানপুর থানায় গেণ্ডারিয়া থানার রাসেল হোসেনকে বদলি করা হয়েছে মতিঝিল থানায়।

এ ছাড়া শ্যামপুর থানা থেকে জামাল হোসেনকে দারুস সালাম থানায় এবং শাহজাহানপুর থানার জাহাঙ্গীর আলমকে বদলি করা হয়েছে শেরেবাংলা নগর থানায়। শেরেবাংলা নগর থানার আবুল হাসানাত খন্দকারকে ভাষানটেক থানায়, ডেমরা থানার মো. নূর আলম সিদ্দিকীকে গেণ্ডারিয়া থানায় পাঠানো হয়েছে।

মতিঝিল থানা থেকে রফিকুল ইসলামকে মিরপুর থানায়, পল্লবী থানা থেকে মো. ইয়ামিন কবিরকে যাত্রাবাড়ী থানায় বদলি করা হয়েছে।

শেরে বাংলা নগর থানার মুহাম্মদ আবুল কালাম আজাদকে ঢাকা মহানগর কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে পাঠানো হয়েছে। ভাষানটেক থানার শফিকুল ইসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেনকে পাঠানো হয়েছে গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগে। গোয়েন্দা বিভাগের লালবাগ বিভাগে বদলি করা হয়েছে মোহাম্মদপুর থানার আবদুল আলীমকে।

যাত্রাবাড়ী থানার শাহীনুর রহমানকে ঢাকা মহানগর সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে। বংশাল থানার আবুল কালাম ভূঁঞাকে পাঠানো হয়েছে মোহাম্মদপুর থানায়। গেণ্ডারিয়া থানার শেখ আমিনুল ইসলামকে সিটি এ্যাডমিন লজিস্টিকস বিভাগে পাঠানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরে কর্মরত মো. আজিজ আহমেদকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে এবং মো. আনোয়ারুল ইসলামকে গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগে বদলি করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত