হাওরে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ০৬:৪৬ পিএম

কিশোরগঞ্জের নিকলী হাওরে ঘুরতে যাওয়ার সময় নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মাসুদুর রহমান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।

শনিবার সকালে জেলার শিবপুর উপজেলার পচাঁরবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদুর রহমান নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ছোটবিনাইচর এলাকার মৃত ফজলুল করিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের নিকলী হাওরে ঘুরতে যাওয়ার সময় শিবপুরের পঁচারবাড়ি এলাকায় পৌঁছালে এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে মাসুদুর। একই সময় বিপরীত দিক থেকে আসা ইটাখোলামুখি একটি বাসের চাকা মোটরসাইকেল আরোহীর মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে নিহত হন মাসুদুর।

শিবপুর মডেল থানার উপপরিদর্শক অরুণ কুমার বসাক বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করার জন্য আইনি প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত