এইচএফএএমএল শরিয়াহ ইউনিট ফান্ডের ট্রাস্টি আইসিবি

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ০১:০৫ এএম

‘এইচএফএএমএল শরিয়াহ ইউনিট ফান্ড’ পরিচালনায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সম্প্রতি এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সঙ্গে  ট্রাস্ট ডিড স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় ট্রাস্টি হিসেবে এ ফান্ডের দায়িত্ব পালন করবে আইসিবি। ফান্ডের প্রাথমিক আকার ২০ কোটি টাকা এবং অভিহিত মূল্য ১০ টাকা। গত বৃহস্পতিবার রাজউক অ্যাভিনিউর বিডিবিএল ভবনে আইসিবি প্রধান কার্যালয়ের বোর্ড রুমে ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন এবং এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ফায়েকুজ্জামান ট্রাস্ট ডিডে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত