বরিশালে গণসংহতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১১:০৯ পিএম

বরিশালে গণসংহতি আন্দোলনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বেলা ১১টায় বরিশাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা।

গণসংহতি আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে গণসংহতি আন্দোলন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের কর্তৃত্ববাদী শাসনের জাঁতাকলে জনগণ পিষ্ট। দেশে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ নেই। মানুষের জীবন-জীবিকা স্থবির হয়ে পড়েছে। স্বাস্থ্য খাতে দুর্নীতিতে সরকার চ্যাম্পিয়ন হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত