যুক্তরাষ্ট্রের উপহারের উপহার ফাইজারের ১০ লাখ ডোজ টিকা ঢাকায়

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১১:০৮ পিএম

যুক্তরাষ্ট্রের উপহার দেওয়া ফাইজারের ১০ লাখ ডোজ করোনার টিকা ঢাকায় পৌঁছেছে।

বুধবার বিকেল সাড়ে পাঁচটায় ফাইজারের দশ লাখ ডোজ টিকা ঢাকার হজরত জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বিমানবন্দরে উপস্থিত থেকে টিকার চালান গ্রহণ করেছেন।

যুক্তরাষ্ট্রের উপহারের ১০ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন গতকাল সন্ধ্যায় দেশে আসার কথা ছিল। অনিবার্য কারণে ফ্লাইট শিডিউল পরিবর্তন হয়।

গত ২৩ আগস্ট দুপুরে সচিবালয়ে এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, সেপ্টেম্বরেই আমেরিকা থেকে আরও ৬০ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন পাওয়া যাবে।

সেই ৬০ লাখ ডোজ টিকার মধ্যে আজ বিকেলে ১০ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন দেশে আসছে। যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় ফাইজার ছাড়াও দুই দফায় মডার্নার টিকা পেয়েছে বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত