জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স ১ম বর্ষ ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ০১:২৭ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক ১ম মেধা তালিকা গতকাল বুধবার প্রকাশ করা হয়েছে। ফল জানতে এসএমএস ((nuroll no টাইপ করে ১৬২২২ নম্বরে সেন্ড) করতে হবে। এছাড়া ভর্তিবিষয়ক ওয়েবসাইটে www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে।

উল্লেখ্য, ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০১৯-২০ শিক্ষাবর্ষের কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ৮ সেপ্টেম্বর ২০২১ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়েল জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত