নর্দান ইউনিভার্সিটি

উচ্চ শিক্ষায় ‘স্টুডেন্ট সাপোর্ট লোন’ দেওয়া হচ্ছে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০১:৩২ এএম

উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট সাপোর্ট লোন’ (এসএসএল) দিয়েছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ। শিক্ষা ঋণের চেক হস্তান্তর উপলক্ষে গত বুধবার নর্দান ইউনিভার্সিটির অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ ইকরামুল ইসলাম, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক প্রফেসর ড. আনোয়ারুল করিম, রেজিস্ট্রার কমোডর এম. মুনিরুল ইসলাম (অব.) ও ব্যাংক এশিয়া লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক জিয়াউল আহসান মোল্লা।

এছাড়া ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও ছাত্রছাত্রীরা। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত