প্রেমিকার আত্মহত্যায় জড়িত সন্দেহে যুবককে হত্যা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৯ এএম

ফেনীতে প্রেমিকার ‘আত্মহত্যায় জড়িত সন্দেহে’ ফেরিওয়ালা দুই সহোদরকে ছুরিকাঘাত করেছে প্রেমিক ডায়মন্ড প্রামাণিক (২৮)। এদের মধ্যে আলামিন ম-ল (৩০) নামে একজন ঘটনাস্থলেই মারা যান। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক। গত বৃহস্পতিবার গভীর রাতে ফেনী শহরের লুদ্দারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ফেরিওয়ালা দুই সহোদর নওগাঁ জেলার বাসিন্দা।

নিহতের চাচা আমিনুল জানান, গত বৃহস্পতিবার প্রতিদিনের মতো রাতের খাওয়া শেষে ১০টার দিকে ঘুমিয়ে পড়ে আলামিন ও তার ভাই তোফাজ্জল। রাত আড়াইটার দিকে আলামিনকে ঘুমন্ত অবস্থায় ডায়মন্ড এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকলে তোফাজ্জল বাধা দেয়। এ সময় তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় ডায়মন্ড। আলামিন ঘটনাস্থলেই মারা যায়। তোফাজ্জলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নওগাঁ জেলার মান্দা থানার রাজেন্দ্র বাটি গ্রামের নুরুল ইসলাম ম-লের দুই ছেলে আলামিন ও তোফাজ্জল এবং একই এলাকার ইউনুস আলী প্রামাণিকের ছেলে ডায়মন্ড গত সাত-আট বছর ফেনীর শহরের লুদ্দারপাড় এলাকায় হাজি ফরিদ কলোনির একই রুমে থাকত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত