সাউথইস্ট ব্যাংক পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন আলমগীর কবির। সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৬৩৬তম বোর্ডসভায় তাকে ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম (অনার্স) এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে এমকম ডিগ্রিধারী আলমগীর কবির পেশাদার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।
২০০৪ সালের ২৯ সেপ্টেম্বর থেকে সাউথ ইস্ট ব্যাংক পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি। ব্যাংকের সব সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অনারারি উপদেষ্টা।
১৯৬৯ সালে কেপিএমজির মেম্বার ফার্ম রহমান রহমান হক অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসে তার কর্মজীবন শুরু হয়। এরপর তিনি রহমান রহমান হকের সহযোগী প্রতিষ্ঠান ইডব্লিউপি অ্যাসোসিয়েটসে ম্যানেজমেন্ট কনসালট্যান্ট হিসেবে ১৯৭৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রথম বিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে অডিট অব অ্যাকাউন্টসের অডিট ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৯ সালে সৌদি আরবের রিয়াদ শহরে সৌদি অ্যাকাউন্টিং ব্যুরো, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের হয়ে দায়িত্ব পালন করেন যেটি কুপার্স অ্যান্ড লাইব্র্যান্ড, মুরস রোল্যান্ড ইন্টারন্যাশনাল এবং ইনবুকন ইন্টারন্যাশনাল লিমিটেডের মেম্বার ফার্ম। সেখানে তিনি ১৯৭৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ম্যানেজমেন্ট কনসালট্যান্ট হিসেবে গুরু দায়িত্ব পালন করেন।
এরপর দেশে ফিরে তিনি ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসিতে) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি এসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ছিলেন। ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ছিলেন তিনি। বিজ্ঞপ্তি
