মতলব উত্তর উপজেলায় পুকুরে ডুবে ইশতিয়াক খান (২৬) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের তপাদারপাড়ায় এ ঘটনা ঘটে। ইশতিয়াক ওই গ্রামের আবদুল হান্নান খানের ছেলে। তিনি এনআরবি কমার্শিয়াল ব্যাংকের মতলব দক্ষিণ উপজেলা শাখায় শিক্ষানবিশ অফিসারের দায়িত্বে ছিলেন।
প্রতিবেশী শাজাহান মাস্টার বলেন, প্রতিদিনের মতো গতকাল মতলব বাজারের কর্মস্থলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ইশতিয়াক। সকাল সাড়ে ৭টার দিকে গোসল করতে বাড়ির পাশের খালে গেলে পানিতে ডুবে যান তিনি। পরে উদ্ধার করে অচেতন অবস্থায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ওসি কামাল উদ্দিন বলেন, পানিতে ডুবে ইশতিয়াক নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যুর খবরটি আমরা জেনেছি।
