গিনির অভ্যুত্থান দেখলেন মরক্কোর ফুটবলাররা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩৯ এএম

বিশ্বকাপ বাছাই ম্যাচে রবিবার কোয়ারেন্টাইন জটিলতায় স্থগিত হয় ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ। বাছাইয়ের আরও একটি ম্যাচ স্থগিত হয়েছে এর কয়েক ঘণ্টা আগে। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মরক্কো গিয়েছিল গিনিতে। ম্যাচ খেলা দূর, গিনিতে গিয়ে সামরিক অভ্যুত্থানের সাক্ষী হয়ে বসেছে মরক্কো দল। রাজধানী কনাক্রিতে অভ্যুত্থান করেছে দেশটির সেনাবাহিনীর সদস্যরা। এ ঘটনার পর রবিবারই ম্যাচ স্থগিতের ঘোষণা আসে। পরে মরক্কো দল বিমানবন্দরে গিয়ে দেশে ফেরার ফ্লাইট ধরে। ইন্টারনেট।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত