বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ পরিপূর্ণভাবে পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ। যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় এটি মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার ইউজিসি আয়োজিত ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০; সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাাক্ট, ১৮৬০ ও ট্রাস্ট অ্যাক্ট, ১৮৮২’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কাজী শহিদুল্লাহ একথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘বেশকিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় বিদ্যমান আইন ও বিধি অনুসরণ করছে না। ইউজিসির নির্দেশনা তারা দেখেও না দেখার ভান করেন। বিদ্যমান আইন ও বিধি বাস্তবায়নে কমিশন প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেবে।’
