খুলনা রিজিয়নের পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদের নেতৃত্বে বাগেরহাটের পর্যটক স্পট ষাট গম্বুজ মসজিদে আগত দর্শনার্থী ও পর্যটকদের সচেতনতায় মাস্ক বিতরণ করা হয়।
দেশি ও বিদেশি পর্যটকদের নিরাপত্তা এবং পর্যটক স্পটগুলো নিরাপদ করা টুরিস্ট পুলিশের প্রধান কাজ।
এ ক্ষেত্রে তাদের হট লাইনে, ফেসবুক পেজ ও অ্যাপস ব্যবহার করে যেকেউ টুরিস্ট পুলিশের সেবা গ্রহণ করতে পারে।
পর্যটন স্পটগুলোতে চুরি, ছিনতাই, ও ইভটিজিংসহ যেকোনো অপরাধ দমনে টুরিস্ট পুলিশের ভূমিকা উল্লেখযোগ্য।
উল্লেখ্য, টুরিস্ট পুলিশ খুলনা রিজিয়নের মোট ৫ টি জোন এবং একটি সাব জোন রয়েছে। এগুলো হচ্ছে - ১. টুঙ্গীপাড়া জোন, গোপালগঞ্জ ২. সুন্দরবন জোন, মংলা ৩. বাগেরহাট জোন ৪. সাতক্ষীরা জোন ৫.কুষ্টিয়া জোন ৬.মেহেরপুর সাবজোন।
