কালীগঞ্জে নির্মাণ হচ্ছে ঈশা খাঁর সমাধিস্তম্ভ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৪:১২ এএম

গাজীপুরের কালীগঞ্জে নির্মিত হচ্ছে ঈশা খাঁর সমাধিস্তম্ভ। বাংলার ইতিহাসের বারো ভূঁইয়া বা বারোজন জমিদারের মধ্যে অন্যতম বীর ঈশা খাঁর অরক্ষিত সমাধিস্থল যথাযথভাবে সংরক্ষণের জন্য এ সমাধিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবলী সাদিক জানান, বাংলার বারো ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁর অরক্ষিত সমাধিস্থলটি (কবর) যথাযথভাবে সংরক্ষণ করতে গাজীপুরের জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা পরিষদের অর্থায়নে ১০ লাখ টাকা ব্যয়ে সমাধিস্তম্ভ নির্মাণকাজ শুরু হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে লাল সিরামিকের ইট দিয়ে সাড়ে ১৭ ফুট উচ্চতা ও ২৪ ফুট প্রস্থের প্রাচীর নির্মাণ ও একটি আধুনিক স্থাপত্যশৈলীর সমাধিস্তম্ভ নির্মাণ করা হবে।

বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ বলেন, ৩০-৩৫ বছর আগে প্রতœতত্ত্ব বিভাগ বক্তারপুর পুরনো দীঘির পশ্চিম পাড়ে থাকা কবরটি ঈশা খাঁর সমাধি বলে চিহ্নিত করে। পরে লোকজন বেড়া দিয়ে কবরটি সংরক্ষণের চেষ্টা করে। এরপর ২০০৪ সালে উপজেলা প্রশাসন দেয়াল তুলে কবরটি ঘিরে দেয়। পরে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কবরটি সংরক্ষণের ব্যবস্থা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত