শিল্প কারখানা বৃদ্ধি ও বনাঞ্চল ধ্বংসের ফলে খুব দ্রুত পরিবর্তন হচ্ছে বৈশ্বিক জলবায়ু। বৈশ্বিক উষ্ণতায় মেরু অঞ্চলের বরফ গলার পাশাপাশি প্লাবিত হচ্ছে অনেক নিচু স্থান। শীতপ্রধান দেশগুলোতে আগের চেয়ে বেশি উষ্ণতা পরিলক্ষিত হচ্ছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, বৈশ্বিক উষ্ণতা ১.৫ সেলসিয়াস রাখতে হলে ভূগর্ভে প্রায় ৬০ শতাংশ তেল-গ্যাস মজুত এবং ৯০ শতাংশ কয়লা থাকতে হবে।
বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ এবং চাহিদার নিবিড় বিশ্লেষণের ওপর ভিত্তি করে এই পূর্বাভাসটি দেওয়া হয়েছে।
গবেষকেরা জানিয়েছেন, সময় এখন ‘অন্ধকার’। তবে বিজ্ঞানীরা আমাদের যা বলেন তার বাস্তবসম্মত মূল্যায়ন প্রয়োজন।’
‘ভবিষ্যতের একটি দৃশ্যও এঁকেছেন’ বিজ্ঞানীরা। যেখানে দেখা যাচ্ছে, পূর্ব অনুমানের চেয়ে জীবাশ্ম জ্বালানি উত্তোলনের জন্য অনেক কম জায়গা ছেড়ে দিচ্ছে।
