সীতাকুন্ডে পাহাড় দেখতে গিয়ে মাদ্রাসাছাত্র নিহত

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৭ পিএম

সহপাঠীদের সঙ্গে চট্টগ্রামের সীতাকুন্ডে চন্দ্রনাথ পাহাড় দেখতে এসে রেলে কাটা পড়ে মো. মাহবুব আলম (২০) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সীতাকুন্ড রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুব মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান থানার খাসকান্দি গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে ও খাসকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে ছেড়ে আসা ‘ঢাকা মেইল’ সীতাকুন্ড রেলস্টেশনে থামে। একই সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সুবর্ণা এক্সপ্রেস’ ট্রেনটি স্টেশন অতিক্রম করছিল। ঢাকা মেইল থেকে নেমে মাহবুব আলম পশ্চিম পাশের রেল লাইন পার হয়ে স্টেশনে উঠতে গেলে অপর দিক থেকে আসা সুবর্ণা এক্সপ্রেস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের সঙ্গে থাকা ইস্রাফিল ও সবুজ জানান, ১০ বন্ধু মিলে সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড় পরিদর্শনে আসেন তারা। সবাই একই মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত