চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা সিনোফার্মের ৫৪ লাখ ডোজ করোনা টিকা আগামীকাল শনিবার সকালে ঢাকা পৌঁছাবে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বাংলাদেশের কৌশলগত অংশীদার হিসেবে চীন সবসময় নির্ভরযোগ্য সরবরাহকারী হয়ে পাশে থাকবে। বাংলাদেশের যখন প্রয়োজন হবে, তখনই চীনকে পাশে পাবে।
