রাজধানীতে মাদক বিক্রি-সেবনের দায়ে গ্রেপ্তার ৫৭

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৬ এএম

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত হতে ১৪৪০ পিস ইয়াবা, ৩৫৫ গ্রাম ও ১৩৪ পুরিয়া হেরোইন, ৩ কেজি ৪৩০ গ্রাম গাঁজা ও ২০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

ডিএমপি সূত্র জানায়, শুক্রবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত