বরিশালে নিয়োগপত্র ও সার্ভিসবুক প্রদান, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং দুর্ঘটনায় হতাহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণের দাবিতে বরিশালে সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ।
এছাড়াও আইন মন্ত্রণালয়ের প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন-২০১৪ পাসসহ দলিত সম্প্রদায়ের ১০ দফা দাবি আদায়ে বরিশালে মানববন্ধন ও সমাবেশ করেছে দলিত পরিষদ বরিশাল বিভাগীয় ও জেলা কমিটি।
এদিকে সকাল ১১টায় আইন মন্ত্রণালয়ের প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন-২০১৪ পাসসহ দলিত সম্প্রদায়ের ১০ দফা দাবি আদায়ে মানববন্ধন ও সমাবেশ হয়।
বাংলাদেশ দলিত পরিষদ বরিশাল বিভাগীয় ও জেলা শাখার যৌথ উদ্যোগে শনিবার সকাল ১১টায় নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের বিভাগীয় সভাপতি জীবন রবি দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এ কে আজাদ, জেলা দলিত পরিষদ নেতা মহাদেব রবি দাস, উজ্জ্বল রায় ভুলু, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির মুকুল প্রমুখ।
