স্বর্ণসিংহজয়ী ‘হ্যাপেনিং’ সেরা অভিনেত্রী পেনেলোপে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৬ পিএম

গত শনিবার পর্দা নামল বিশে^র অন্যতম সম্মানজনক ‘ভেনিস চলচ্চিত্র উৎসব’-এর ৭৮তম আসর। এবার সেরা মুভির পুরস্কার গোল্ডেন লায়ন (স্বর্ণসিংহ) পেয়েছে ওদগে দিওয়ান পরিচালিত ফরাসি সিনেমা ‘হ্যাপেনিং’। স্প্যানিশ পরিচালক পেড্রো আলমোদোভার নির্মিত ও পেনেলোপে ক্রুজ অভিনীত ‘প্যারালাল মাদার্স’ প্রদর্শনীর মধ্য দিয়ে ১ সেপ্টেম্বর শুরু হয় উৎসবটি। এ চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার নিজের করে নিলেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী পেনেলোপে ক্রুজ। সিলভার লায়ন গ্র্যান্ড জুরি প্রাইজ পেয়েছে পাওলো সরেন্তিনো পরিচালিত ‘দ্য হ্যান্ড অব গড’ (ইতালি)। ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ সিনেমার জন্য সিলভার লায়ন ফর বেস্ট ডিরেক্টও হয়েছেন জেন ক্যাম্পিয়ন (যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড)। সেরা অভিনেতা হয়েছেন জন আসিলা (ফিলিপাইনের মুভি : অন দ্য জব দ্য মিসিং এইট)। সেরা চিত্রনাট্য : দ্য লস্ট ডটার, পরিচালক ম্যাগি জিলেনহল (যুক্তরাষ্ট্র, গ্রিস)। স্পেশাল জুরি প্রাইজ : ইল বুকো, পরিচালক মিকেলাঞ্জেলো ফ্রামাতিনো (ইতালি, জার্মানি, ফ্রান্স)। সেরা তরুণ অভিনেতা : ফিলিপো স্কতি, মুভি দ্য হ্যান্ড অব গড (ইতালি)। লায়ন অব দ্য ফিউচার ফর বেস্ট ডেব্যু ফিল্ম : ইমাকুলাত, পরিচালক মনিকা স্ট্যান ও জর্জ চিপার লিলমার্ক (রোমানিয়া)। সেরা মুভি : পিলগ্রিমস, পরিচালক লাওরিনাস বারেইসা (লিথুনিয়া)। সেরা পরিচালক : এরিক গ্রাভেল, মুভি আ প্লা ত (ফ্রান্স)। সেরা অভিনেতা : পিসাথ চুন, মুভি হোয়াইট বিল্ডিং (কম্বোডিয়া, ফ্রান্স, চীন, কাতার)। সেরা অভিনেত্রী : লো কালামি, মুভি আ প্লা ত (ফ্রান্স)। সেরা চিত্রনাট্য : ওয়ান হানড্রেড সেভেন মাদার্স, পরিচালক পিটার কেরেকেশ ও ইভান অস্ত্রখোভস্কি (সেøাভাক রিপাবলিক, চেক রিপাবলিক, ইউক্রেন)। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : লাকা সোলোবো, পরিচালক হোয়াকিন কোসিনা ও ক্রিস্তোবাল লিওন (চিলি)। ওরিজন্তি অডিয়েন্স অ্যাওয়ার্ড : দ্য ব্লাইন্ড ম্যান হু ডিড নট ওয়ান্ট টু সি টাইটানিক, পরিচালক টেমু নিকি (ফিনল্যান্ড)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত