প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবস্থিত পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৪নং সেক্টরে তিনটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে যুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়। দেশ স্বাধীনের পর স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে কিন্তু জননেত্রী শেখ হাসিনা বেঁচে যান। আর এখন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে এবং দেশের মানুষের কল্যাণে শেখ হাসিনা দিনরাত নিরলসভাবে উন্নয়নকাজ করে যাচ্ছেন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম খান প্রমুখ।
